শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ লাখ কণ্ঠে গীতাপাঠ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিশাল আয়োজনের মাধ্যমে পাঁচ লাখ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছে। রোববার (৭ই ডিসেম্বর) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানে গীতাপাঠের আগে বেদপাঠও করা হয়। তথ্যসূত্র: দ্য হিন্দু।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশ ও নেপাল থেকেও হাজারো ভক্ত এই অনুষ্ঠানে যোগ দেন। ঐতিহাসিক এই আয়োজনে সভাপতিত্ব করেন জ্ঞানানন্দ মহারাজ। অনুষ্ঠানে সাধুসন্তদের পাশাপাশি সাধারণ ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল।

গীতাপাঠের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২৫টি তোরণ নির্মাণ করা হয়। এ ছাড়া সাধুসন্তদের জন্য পার্থসারথি মঞ্চ, শঙ্করাচার্য মঞ্চ এবং চৈতন্য মহাপ্রভু নামে তিনটি আলাদা মঞ্চ তৈরি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়সহ অন্য শীর্ষ নেতারা।

এদিকে এই কর্মসূচির পর তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর এক লাখ কণ্ঠে কোরআন পাঠের পাল্টা কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এর পরদিন তিনি মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে রোববার হুমায়ুন কবীর বলেছেন, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না। যদিও এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, ১৭ই ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ২২শে ডিসেম্বর নতুন দল গড়বেন।

গীতাপাঠ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250