সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

মাঠে মাঠে চলছে আমন রোপণের উৎসব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ধান উৎপাদনের জেলা নওগাঁয় মাঠে মাঠে চলছে প্রধান ফসল আমন ধান রোপণের উৎসব। কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। জেলা জুড়ে মাঠে মাঠে আধুনিক প্রযুক্তি কলের লাঙ্গল দিয়ে জমিতে চাষ দেয়ার দৃশ্য। খন্ড খন্ড জমিতে সারিবদ্ধভাবে শ্রমিকের চারা রোপনের শৈল্পিক চিত্র আবহমান গ্রাম বাংলার চিরায়ত রুপ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। এর মধ্যে হাইব্রীড জাতের ৯৭৫ হেক্টর, উন্নত ফলনশীল উফশী জাতের ১ লাখ ৭৬ হাজার ৪৪০ হেক্টর এবং স্থানীয় জাতের ১৮ হাজার ৮৮৫ হেক্টর।

আরও পড়ুন: একই জমিতে কলা ও পাতাকপি চাষে লাভবান কৃষক

জেলায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে যা মোট লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ। আমন ধানের চারা রোপণের শেষ তারিখ আগামী ১৫ই সেপ্টেম্বর। কৃষি বিভাগের প্রত্যাশা চলতি মৌসুমে আমন ধানের উৎপাদনের পরিমাণ ধার্যকৃত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

এসি/কেবি

উৎসব আমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250