শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

দাফনের আগে আজান শুনে নড়ে ওঠা নবজাতককে কবরস্থানে রেখে যাওয়া ব্যক্তি আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে বাক্সবন্দী এক নবজাতককে রেখে যাওয়া ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম ফারুক হোসেন গাজী (৪৫)। গতকাল মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) রাতে তাকে আটকের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

ফারুক গাজী চাঁদপুর শহরের তালতলার দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় এবং জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক যুবক একটি নবজাতককে বাক্সবন্দী করে মৃত বলে কবরস্থানে দাফনের জন্য দিয়ে যান। দাফনের আগে জোহরের আজান দিলে নড়েচড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে এনআইসিইউতে ভর্তি করেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটির ওজন ছিল ৮০০ গ্রাম। তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। অনেক পরিবার তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে হাসপাতালে আসে। শেষ পর্যন্ত শাহীন নামের এক ব্যক্তি নবজাতকটির দায়িত্ব নেন। কিন্তু নবজাতকটিকে বাঁচানো যায়নি। উদ্ধারের প্রায় আট ঘণ্টা পর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুর রকিবের নির্দেশে ডিবির একটি দল শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বাক্সবন্দী নবজাতককে কবরস্থানে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানান, ৫০০ টাকার বিনিময়ে তিনি বাচ্চাটিকে কবরস্থানে নিয়ে যান এবং দাফনের ব্যবস্থা করেন। এ কাজে জড়িত থাকার কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও আটকের জন্য অভিযান অব্যাহত আছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নবজাতক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250