সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

শীতে জলপাই কেন খাবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত আসতে না আসতেই বাজারে উঠেছে জলপাই। সাধারণত ডালের সঙ্গে বা টক রান্না করে কিংবা আচার করে জলপাই খাওয়া হয়। কিন্তু জানেন কি, শীতে জলপাই কেন খাবেন? শীতে জলপাই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কেননা এতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে খাদ্যশক্তি ৭০ কিলোক্যালরি, ৯ দশমিক ৭ শর্করা, ৫৯ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১৩ মিলিগ্রাম ভিটামিন-সি আছে। আর প্রতিটি উপাদানই স্বাস্থ্যের জন্য উপকারী। 

শীতে জলপাই যেকারণে খাবেন-

•    জলপাই ওজন কমাতে সাহায্য করে। অন্য খাবারে বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে যখন জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করা হয়, তখন তা দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে। জলপাইয়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন কমায়। একইসঙ্গে ব্লাডপ্রেশার কমাতেও  সহায়ক।

•    কালো জলপাই আয়রনের ভালো উৎস। আয়রন দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে। প্রাকৃতিকভাবে আয়রন বাড়াতে হলে জলপাইয়ের ওপর ভরসা রাখতে পারেন। 

আরো পড়ুন : শীতে শখের বাগানে লাগাতে পারেন এই ৫ ফুল গাছ

•    কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে জলপাই। জলপাইয়ে থাকা খাদ্যআঁশ দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।

•    নিয়মিত জলপাই খেলে পিত্তরস ঠিকভাবে কাজ করে। শুধু তাই নয়, পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতাও কমে যায়।

•    ডায়াবেটিসের রোগীরা নিয়মিত জলপাই খেতে পারেন। কেননা জলপাই রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। 

•    জলপাইয়ে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে থাকা মোনো-স্যাচুরেটেড ফ্যাট হার্টের জন্য খুবই উপকারী।

•    জলপাইয়ে থাকে ভরপুর ভিটামিন এ। ভিটামিন এ চোখের জন্য ভালো। যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই।

•    অ্যালার্জি প্রতিরোধেও সহায়তা করে জলপাই। জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভূমিকা রাখে।

•    ত্বক ও চুলের যত্নেও জলপাই কার্যকরী। কালো জলপাইয়ের তেলে আছে ফ্যাটি এসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ে থাকা ভিটামিন ই ত্বক মসৃণ করে। চুলের গঠনকে আরও মজবুত করে।

এস/ আই.কে.জে/       


জলপাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250