শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

প্রবীর মিত্রের স্মৃতি ধরে রাখতে চালু হলো ওয়েবসাইট

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র এ বছরের শুরুতে পরপারে পাড়ি জমান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ই জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। প্রবীর মিত্রকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তার কাজ সংরক্ষণ করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে অভিনেতার পরিবার। এর অংশ হিসেবে সম্প্রতি শুরু হয়েছে প্রবীর মিত্রের নামে ওয়েবসাইটের কার্যক্রম।

সম্প্রতি বিএফডিসিতে ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’র ব্যানারে ঢাকাই সিনেমার প্রয়াত শিল্পীদের স্মরণ করে চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানেই প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট চালু করার কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। অ্যাক্টর প্রবীর মিত্র ডটকম সার্চ করলেই পাওয়া যাবে প্রবীর মিত্র-সম্পর্কিত যাবতীয় তথ্য।

মিথুন মিত্র বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবা প্রবীর মিত্রকে স্মরণ করেন। এ কারণে সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমার বাবাকে নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক পরিকল্পনা আছে। ইতিমধ্যে তার নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে তার বিভিন্ন ছবি এবং চলচ্চিত্র সংরক্ষণ করা হবে; যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমার বাবাকে ভালোভাবে জানতে পারে।’

জে.এস/

প্রবীর মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250