শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

তার কোনো স্পর্শ আমার ব্যাড টাচ মনে হয়নি : শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সম্প্রতি ভারতের সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে নারী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগে সেই নারী সাংবাদিক বলেন, সাক্ষাৎকারের সময় সিপিএম নেতা তন্ময় তার কোলে বসে পড়েন। পরে তিনি ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টি জানান। এর পরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে এই ঘটনায়।

এই ঘটনায় সরব হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতী শ্রীলেখা মিত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘তন্ময় দা সবার সামনেই হাসি ইয়ার্কি ঠাট্টা করেন। মজা করেন। চিরতরুণ একটা হাবভাব আছে তার মধ্যে। ফলে সেই দিক দিয়ে দেখলে তন্ময় দা’র কাছে কোনও মেয়ের গায়ে হাত দিয়ে কথা বলা কোনও আহামরি ব্যাপার না। আমি কখনও ওকে কোলে বসতে দেখিনি। দেখা হলে খুব সাধারণভাবেই কেমন আছ বলে জড়িয়ে ধরেন। আমাদের কাছে এটা জলভাত ব্যাপার। উনি আমার কাছে ফেলো কমরেড। তার কোনও স্পর্শ আমার ব্যাড টাচ মনে হয়নি।’

তিনি আরও বলেন, ‘তবে তন্ময়দা’র ইয়ার্কির পাত্রী মেয়েটা হতে পারে না। আর মেয়েটা বারণ করলে তো ইয়েস মিনস ইয়েস, নো মিনস নো চলে আসছে। মেয়েটাকে আমি চিনি। আমার সাক্ষাৎকার নিয়েছিল, ভালো লেগেছিল। মেয়েটা যা বলেছে সেটা উড়িয়ে দেওয়ার মতো নয়। আসলে সব ঘটনার দুটো দিক থাকে। এই বিষয়টা আমি না পারছি সম্পূর্ণ গ্রহণ করতে, না পারছি এড়িয়ে যেতে।’

প্রসঙ্গত, সাংবাদিককে হেনস্থার অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে দল। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে জানান, বর্ষীয়ান নেতা শাস্তির মুখে পড়বেন।

ওআ/ আই.কে.জে/

শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250