শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ৬ হাজার ৫৪৭ কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে টাকার অংকে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি। ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। 

বৃহস্পতিবার (৬ই জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপন করে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। অর্থ্যাৎ, প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ছে ৪ হাজার ৯৭ কোটি টাকা।

আরো পড়ুন: বাড়লো সিগারেটের দাম

২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। অর্থ্যাৎ, চলতি অর্থবছরে বরাদ্দ বাড়ছে ১ হাজার ২৬৯ কোটি টাকা।

কারিগরি ও মাদরাসা শিক্ষায়ও টাকার অংকে বরাদ্দ বেড়েছে। এই খাতে ২০২৪-২৫ অর্থবছরে জন্য ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা। অর্থ্যাৎ, চলতি অর্থবছরে বরাদ্দ বাড়ছে ১ হাজার ১৮১ কোটি টাকা।

এইচআ/ আই.কে.জে

বাজেট বরাদ্দ শিক্ষাখাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250