সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা, রিয়েলিটি শো নিয়ে যা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’ অনুষ্ঠানে অনুষ্ঠানটিতে যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করায় অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। প্রবল বিতর্কের মুখে অনুষ্ঠানটি সরিয়ে নিতে বাধ্য হয় ওটিটি প্ল্যাটফর্ম। খবর বার্তা সংস্থা এনডিটিভির। 

‘হাউস অ্যারেস্ট’ নামের রিয়েলিটি শোর সঞ্চালনা করেছেন অভিনেতা এজাজ খান। আর সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে প্রতিযোগীদের সঙ্গে যৌনতা নিয়ে কথা বলতে দেখা যায় এজাজকে। সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়লে তিনি প্রবল বিতর্কের মুখে পড়েন।

এ বিষয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে ভারতের লোকসভার সংসদ সদস্য নিশিকান্ত দুবে। এক্সে এক পোস্ট করে তিনি লিখেছেন, এটা চলতে পারে না, একটি সংসদীয় কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করবে। 

এদিকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। আগামী ৯ই মে ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী বিভু আগরওয়াল ও সঞ্চালক এজাজকে তলব করেছে ভারতের মহিলা কমিশন।

এ ছাড়া এক বিবৃতিতে এনসিডব্লিউ জানিয়েছে, এ ধরনের অশ্লীল বিষয়বস্তু নারীদের মর্যাদা লঙ্ঘন করে এবং অনলাইন বিনোদনের নামে বাজে দৃষ্টান্ত স্থাপন করছে।

আরএইচ/

রিয়েলিটি শো যৌনতা অভিনেতা এজাজ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250