মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

প্রথম প্রান্তিকে ১৪৯ কোটি টাকা মুনাফা ওয়ালটনের

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৪-২৫ হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে ১৪৯ কোটি টাকা মুনাফা করেছে।

আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ২০২ কোটি টাকার বেশি।

এ হিসাবে প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬৭ পয়সা ।

প্রথম প্রান্তিকের প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এদিন কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪২তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ওয়ালটন বলছে, মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ার পাশাপাশি উচ্চ সুদহারের কারণে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানির বিক্রয়ের বিপরীতে আর্থিক ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১২ শতাংশ। এ কারণে কোম্পানিটি ৪৫ কোটি ৮৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আরো পড়ুন : এআই প্রযুক্তির নতুন ওয়াশিং মেশিন নিয়ে এলো স্যামসাং

পাশাপাশি আলোচ্য সময়ে বিক্রি ও বিতরণ এবং ব্যাংক সুদজনিত খরচ বেড়ে যাওয়ার প্রভাব সার্বিকভাবে কোম্পানির মুনাফায় প্রভাব ফেলেছে।

প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন ছাড়া ২৮২ টাকা ৮০ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৪ টাকা ২২ পয়সা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৬৮ পয়সা।

এতে বলা হয়, আলোচ্য সময়ে প্রচুর পরিমাণ কাঁচামাল কেনার কারণে টেকসই বিক্রয় প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।

এস/কেবি


ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250