সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

এবার ১৫০ কোটির বিটকয়েন কেলেঙ্কারিতে বিপাকে রাজ কুন্দ্রা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

৬০ কোটির প্রতারণা মামলার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আইনি চাপে পড়লেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এবার তার নাম জড়াল ১৫০ কোটিরও বেশি টাকার বিটকয়েন ‘কেলেঙ্কারি’তে। সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডি সূত্রে জানা গেছে, রাজ কুন্দ্রার কাছে বর্তমানে ১৫০.৪৭ কোটি রুপি মূল্যের মোট ২৮৫টি বিটকয়েন রয়েছে। অভিযোগ, এই বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি তিনি ইউক্রেনে বিটকয়েন মাইনিং প্রকল্প চালুর উদ্দেশ্যে গেইন বিটকয়েন পঞ্জি স্ক্যামের মাস্টারমাইন্ড ভরদ্বাজ গোষ্ঠীর কাছ থেকে গ্রহণ করেছিলেন।

যদিও শুরুতে নিজেকে শুধুমাত্র ‘মধ্যস্থতাকারী’ হিসেবে দাবি করেছিলেন রাজ কুন্দ্রা, তবে তদন্ত এগোতেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইডির দাবি, প্রকল্পটি বাস্তবায়িত না হলেও বিটকয়েনগুলো কুন্দ্রার দখলেই থেকে যায়। এই মামলাতেই এবার রাজ কুন্দ্রাকে তলব করেছে ইডি। আগামী ১৯শে জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

কী এই গেইন বিটকয়েন কেলেঙ্কারি?

তদন্তকারীদের মতে, ২০১৭ সালে অজয় ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং অমিত ভরদ্বাজ ‘ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা গঠন করেন। ওই সংস্থার মাধ্যমেই শুরু হয় ‘গেইন বিটকয়েন’ নামের একটি পঞ্জি স্কিম। বিটকয়েনে বিনিয়োগ করলে মাসে ১০ শতাংশ হারে বিপুল রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। এই প্রলোভনে পড়ে বহু বিনিয়োগকারী টাকা ঢালেন। কিন্তু প্রতিশ্রুত লাভ তো মেলেইনি, বরং বিপুল অঙ্কের অর্থ উধাও হয়ে যায়। দিল্লি ও মহারাষ্ট্রে একের পর এক এফআইআর দায়ের হতেই পুরো কেলেঙ্কারির পর্দাফাঁস হয়।

ইডির দাবি, এই স্কিমের মাধ্যমে প্রায় ৬,৬০০ কোটি রুপি প্রতারণা করা হয়েছে। আর এই বেআইনি কার্যকলাপে রাজ কুন্দ্রার সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ। ইডির অভিযোগ অনুযায়ী, তদন্ত চলাকালীন একাধিকবার তলব করা হলেও রাজ কুন্দ্রা কখনওই তার ডিজিটাল ওয়ালেটের ঠিকানা বা বিটকয়েন সংক্রান্ত পূর্ণ হিসেব আদালতে জমা দেননি। তদন্তকারীদের দাবি, ইচ্ছাকৃতভাবেই এই বিপুল অঙ্কের অর্থের উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইনি বিতর্ক নতুন নয়। এর আগেও আইপিএল বেটিং কেলেঙ্কারি, পর্নোগ্রাফি সংক্রান্ত মামলা এবং ৬০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে তিনি তদন্তের মুখে পড়েছেন। এবার বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগে তার আইনি চাপ আরও বাড়ল।

জে.এস/

শিল্পা শেঠী রাজ কুন্দ্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250