মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

ইসিতে চলছে শেষ দিনের শুনানি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। আজ রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুনানির শেষ দিনে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিল এবং এর আগে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা আপিলগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। দুপুরে ১ ঘণ্টা বিরতির পর বিকেল পর্যন্ত এই শুনানি চলবে। 

এর আগে, গতকাল শনিবার শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, শনিবার শুনানিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আপিল মঞ্জুর হয়েছে। ফলে এই ৪৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

তিনি বলেন, এ ছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ২টি আপিল মঞ্জুর করেছে কমিশন, যার ফলে সংশ্লিষ্ট ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

অষ্টম দিনে ৩৭টি আপিল নামঞ্জুর করেছে ইসি। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি ও গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন নাকচ করা হয়। এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে, যা আজ নিষ্পত্তি হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল। গত ৪ঠা জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্রকে বৈধ ও ৭২৩টি মনোনয়নপত্রকে বাতিল ঘোষণা করেন।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250