শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক হয়েছেন। পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক।

আটককৃতদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। তারা পরিদর্শন ছাউনির পাশে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিবি ও আশুলিয়া থানা পুলিশ কয়েকজনকে আটক করে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে  বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বেশ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন—এমন খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৮ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250