শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কৃষি গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে মঙ্গলবার (২৯শে অক্টোবর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থী ১ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের নির্দিষ্ট পেইজে ৩০শে অক্টোবর থেকে ১লা নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। আগামী ২রা নভেম্বর ফলাফল নিরীক্ষণের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হবে।

এর আগে গত শুক্রবার (২৫শে অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া কৃষি গুচ্ছের এই ভর্তি পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা। তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ১৭ জন। 

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

ওআ/কেবি 

ফল প্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250