বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৭ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে টাকা নিয়ে ‘অবৈধভাবে’ ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন গতকাল বুধবার (১১ই ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট যে কাউকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করেন। 

পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা করে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত মামুন বর্তমানে পলাতক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণবিহীন ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় তাদেরও দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।

রাজধানীর গুলশান থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মত শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারের বিরুদ্ধেও একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কোনো অবস্থায়ই যাতে ভুয়া আনসার সদস্য নির্বাচনী ডিউটিতে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিবির একজন এডিসি পর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ভুয়া আনসার সন্দেহে কয়েকজনকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছেন এবং সতর্ক রয়েছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করার লক্ষ্যে সারাদেশে মোতায়েন রয়েছেন বাহিনীটির ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য। মানুষের ভোটাধিকার রক্ষার মিশনে সব প্রস্তুতি নিয়ে তারা প্রস্তুত। আজ বৃহস্পতিবার মাঠে থাকবে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250