শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘দুর্বল শাসন কাঠামো’ বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। আজ শনিবার (১লা নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

অজিত দোভাল বলেন, ‘জাতি গঠনে এবং একটি জাতিকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসনব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে।'

গতকাল শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে।’

দুর্বল শাসনব্যবস্থাকে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে বর্ণনা করে তিনি আরো বলেন, ‘বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ আরো সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে। রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রত্যাশা বেশি, তাই জনগণের সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয় রাষ্ট্রকে।’

অজিত দোভাল বলেন, ‘একটি দেশের শক্তি নিহিত রয়েছে শাসন ব্যবস্থায়। দেশের প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সরকারের কাজ এবং জাতি নির্মাণের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তারা, যারা এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন ও সঠিকভাবে পরিচালনা করেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন ব্যবস্থাকে প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত এখন একটি কক্ষপথীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এক ধরনের শাসন, এক ধরনের সরকার এবং সামাজিক কাঠামো থেকে সরছে, পাশাপাশি এটি বিশ্বব্যবস্থায় নিজের অবস্থান পরিবর্তন করছে।'

তিনি বলেন, ‘যখন পরিবর্তন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা— ঝড়-ঝাপটার ভেতরেও যেন চোখ না বন্ধ হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ হারানো না হয়। নিজেকে সজ্জিত এবং প্রস্তুত করতে হবে।’

তিনি বলেন, ‘আধুনিক নতুন বিশ্বে সুশাসনের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। আমি মনে করি, কেবল ভালো আইন, ভালো কাঠামো এবং ভালো ব্যবস্থা থাকাই গুরুত্বপূর্ণ নয়, বরং সেগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা উচিত।'

দোভাল শাসনব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, ‘আমাদের সেই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, যা স্বচ্ছতা, জবাবদিহি এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা সরবরাহ নিশ্চিত করবে এবং সংযোগ স্থাপন করবে।’ তিনি বলেন, সাইবার হুমকি বা প্রযুক্তির অন্যান্য হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে।

জে.এস/

অজিত দোভাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250