সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল দেখবেন না পাইলট

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় জল বেশ ঘোলা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠিতে বিসিবি লিখেছে, নিরাপত্তা ঝুঁকিতে ভারতে খেলবে না বাংলাদেশ।

ম্যাচগুলো তাই শ্রীলঙ্কায় নেওয়ার দাবি রেখেছে বাংলাদেশ। জবাবে এখন পর্যন্ত কিছু জানায়নি আইসিসি। এর মধ্যেই আজ সোমবার (৫ই জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার। সম্প্রচার না করার বিষয়টিকে সমর্থন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। 

যেখানে বাংলাদেশের খেলোয়াড়ের সম্মান নেই সেই খেলা দেখার দরকার নেই বলে জানিয়েছেন পাইলট।

সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই চ্যানেল বা খেলা আমাদের দেখারও দরকার নেই। আমি মনে করি, আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখানো হবে না। আমি এটা গ্রহণ করেছি যে এটা (আইপিএল) দেখবই না। যখন আপনি আমাদের একজন নাগরিককে অসম্মান করেন, আমাদের সেই টুর্নামেন্ট বর্জন করা উচিত।'

মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়ার বিষয়টা মানতে পারছেন না পাইলট। সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ও অধিনায়ক বলেছেন, ‘দেখুন, সবচেয়ে বড় ব্যাপার যে ইস্যু দেখিয়ে মোস্তাফিজকে পাঠিয়েছেন, সেটা কিন্তু বোধগম্য না। পারফরম্যান্সের কারণে হতে পারত। সে ভালো পারফর্ম করছে না দেখে তাকে ছেড়ে দিয়েছে। কোনো কিছু না দেখিয়ে আপনি পাঠিয়েছেন। আমাদের নাগরিকদের কিন্তু এটা স্পর্শ করেছে। দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে।’

খালেদ মাসুদ পাইলট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250