শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

পেট ঠিক রাখবে যে ৬ ফল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন কারণে গ্যাস্ট্রিক, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা অতিরিক্ত অ্যাসিডিটি দেখা যায় অনেকের। এমন অবস্থা থেকে মুক্তি দেবে কিছু ফল। সেগুলো হজম ঠিক রাখে, পেট ঠাণ্ডা রাখে এবং শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে। তথ্যসূত্র হেলথশটের। এমন ফলগুলোর মধ্যে আছে—

আপেল

আপেলে আছে দুই ধরনের আঁশ, যা হজমে সাহায্য করে। এ ছাড়া এ ফল পেট পরিষ্কার করে ও গ্যাস কমায়। আপেল খোসাসহ খাওয়া ভালো। এতে আঁশ বেশি থাকে।

কলা

গরমে ঘাম বেশি হওয়ায় শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। কলা সেই ঘাটতি পূরণ করে এবং শরীরে পানির ভারসাম্য বজায় রাখে।

পেঁপে

পেঁপেতে আছে পাপাইন নামে একটি প্রাকৃতিক এনজাইম। এটি প্রোটিন হজমে সহায়তা করে। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য পেঁপে দারুণ উপকারী।

টক ফল

কমলা বা লেবুর মতো সাইট্রাসজাতীয় টক ফলে থাকে প্রচুর পানি, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কমলায় থাকা দ্রবণীয় আঁশ হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। লেবুপানি সকালে খেলে তা হজমে সহায়তা করে এবং শরীর ডিটক্স হয়।

আনারস

আনারসে রয়েছে ব্রোমেলেইন নামের একটি এনজাইম। এটি হজমে সাহায্য করে। এটি প্রোটিন ভাঙায় সহায়ক এবং পেটের ফোলা ভাব কমায়।

তরমুজজাতীয় ফল

এই ফলগুলোতে ৯০ শতাংশের বেশি পানি থাকে। শরীরে পানির ভারসাম্য ও তাপমাত্রা নিয়ন্ত্রণে এমন ফল ভালো কাজ করে। এ জাতীয় ফল হজমে সহায়ক।

জে.এস/

ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250