বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: বিবিসি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’ খবর বিবিসির।

তবে বিবিসি জানিয়েছে, এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধানসহ সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা। সরকারি ওই কর্মকর্তা এই বিষয়ে বলেন, ‘যদি এটা সেনাপ্রধানের পছন্দ না হয়, তাহলে তার উচিত পদত্যাগ করা।’

বন্দীদের পরিবারগুলোর শঙ্কা, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গাজায় জিম্মি হয়ে থাকা ২০ জনের জীবন আরও হুমকিতে পড়বে। ইসরায়েলি জনমত জরিপ অনুযায়ী, ৭৫ শতাংশ মানুষ যুদ্ধবিরতির পক্ষে এবং তারা চান বন্দীদের ফিরিয়ে আনার চুক্তি হোক।

এদিকে, ইসরায়েলের ঘনিষ্ঠ বহু মিত্র দেশও এই পরিকল্পনার বিরোধিতা করছে। কারণ এতে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ও মানবিক সহায়তার পথে বাধা তৈরি হবে। এমনকি গত সোমবার (৪ঠা আগস্ট) প্রায় ২০০ অবসরপ্রাপ্ত ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে নেতানিয়াহুর ওপর চাপ তৈরি করার আহ্বান জানিয়েছেন। এসব কর্মকর্তার মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানেরাও আছেন।

সাবেক গোয়েন্দা প্রধান আমি আয়ালোন বিবিসিকে বলেন, ‘সামরিক দিক থেকে হামাস ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটি মতবাদ হিসেবে তা আরও শক্তিশালী হয়ে উঠছে।’ তার মতে, হামাসকে আদর্শিকভাবে পরাজিত করতে হলে ভবিষ্যতের একটি ভালো দৃষ্টান্ত তুলে ধরতে হবে।

সম্প্রতি গাজায় হামাসের হাতে আটক দুই ইসরায়েলি বন্দীর দুর্বল ও ক্ষীণ চেহারার ভিডিও প্রকাশ পেয়েছে। এটি ইসরায়েল জুড়ে ক্ষোভ তৈরি করেছে। এ অবস্থায় নেতানিয়াহুর পরিকল্পনাকে কেউ কেউ কৌশলগত চাপ প্রয়োগ হিসেবেও দেখছেন।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250