বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

‘গণতান্ত্রিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে দেশে আত্মপ্রকাশ করলো আরেকটি রাজনৈতিক দল। দলটির নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’। তাদের দাবি, ‘নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে তারা আত্মপ্রকাশ করেছে।’

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার (২৮শে জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের দলটির আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান। তিনি দলটির কার্যাবলি ও লক্ষ্য তুলে ধরেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিপ্লবী ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন, যারা সবসময় দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।’

তিনি জানান, ‘আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশবাহিনী আইন-শৃঙ্খলা নিশ্চিত করবো। নাগরিকদের অধিকার রক্ষা করবো ও আইনের শাসন সমুন্নত রাখবো।’ দলের বর্তমান কমিটি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে তারা বৈঠকে বসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আহ্বায়ক।

হা.শা./কেবি

নতুন রাজনৈতিক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250