রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আঁটসাঁট বোলিংয়ে প্রাথমিক কাজটা আগেই সেরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান। বিপরীতে, ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি ও নিগার সুলতানা জ্যোতির ৪০ রানের সুবাদে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক টাইগ্রেসরা। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো।

এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের। বাংলাদেশ এবার প্রথমবার ঢাকার মাটিতে চলমান সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো। ফরম্যাটটিতে সিরিজের শেষ ম্যাচে ২রা ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

আরো পড়ুন : দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার দুর্নীতির দায়ে গ্রেফতার

১৯৪ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে শুরু করেও দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ফেরেন ব্যক্তিগত ৬ রানে। এরপর গত ম্যাচের সেঞ্চুরিয়ান সুপ্তাকে সঙ্গে নিয়ে ৮৫ রানের বড় জুটি গড়েন ফারজানা। সেই জুটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। তবে দুজনই ৭ রানের ব্যবধানে আউট হয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন। ফারজানা ৮৯ বলে ৬টি চারে ৫০ এবং সুপ্তা ৬৩ বলে ৪টি চারে ৪৩ রান করেন।

মাঝে সোবহানা মোস্তারি আউট হন ১৬ রান করে। ষষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটি বেধে শঙ্কা কাটিয়ে জয়ের বন্দরে নিয়ে যান জ্যোতি ও স্বর্ণা আক্তার। জয় থেকে বাংলাদেশ যখন আর ১১ রান দূরত্বে তখনই আউট জ্যোতি। লোভনীয় বল ছয় হাঁকানোর চেষ্টায় শট খেলে ৪০ রানে তিনি বোল্ড। ৩৯ বলে ৪টি চার ও এক ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। স্বর্ণা ২৯ ও ফাহিমা খাতুন ৪ রানে অপরাজিত থেকে ৪৩.৫ ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

আইরিশদের হয়ে ২টি উইকেট নিয়েছেন লরা ডেলানি। এ ছাড়া ওরলা প্রেনডারগেস্ট, আভা ক্যানিং ও আরলিন কেলি একটি করে উইকেট নিয়েছেন।

এস/কেবি


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250