শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

দাবি আদায়ে ৩ দিনের সময় বেঁধে দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবি আদায়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩শে অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম মুখপাত্র আব্দুর রহমান।

তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) থেকে শনিবার (২৬শে অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। বৃহস্পতিবার আমরা সব ক্যম্পাসে গণসংযোগ করবো। সবার সঙ্গে আলোচনা করবো। শনিবারের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো।’

আরও পড়ুন: প্রাথমিকে সাড়ে ৯ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অনুমোদন

এর আগে, জনভোগান্তি চিন্তা করে সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে অনড়। কিন্তু আমাদের সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আমরা ফের তিন দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে তাহলে কঠোর হবো।’

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় কয়েকশ’ শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভ শেষে সেখানেই অবস্থান নেন তারা। সকাল ১০টার দিকে সাত কলেজের বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা।

এসি/কেবি

সাত কলেজের শিক্ষার্থীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250