রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটিরও বিকল্প আছে

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাহবুব কামাল 

গতরাতে (শনিবার, ২৪শে মে) আরটিভির টকশোয়ে আমার সহ-আলোচক ছিলেন বর্তমান রাজনীতির দুই বড় স্টেকহোল্ডার দল বিএনপি ও এনসিপির দুই নেতা। অনেকে বলবেন, এনসিপি আবার বড় দল হলো কীভাবে? হ্যাঁ, এনসিপি ছোট দল; কিন্তু সরকারের আশীর্বাদ আছে বলে শক্তি আছে। 

যা-হোক, আমাকেই প্রথমে বলতে বলা হয়েছিল। আমি শুরুতেই দুই সহ-আলোচকের কাছে জানতে চেয়েছি, তারা থাকতে আমাদের কেন গত ৯ মাস এই মব ভায়োলেন্স দেখতে হলো। আমি উত্তর পাইনি। 

অনেকেই বলবেন, মব ভায়োলেন্স প্রতিরোধে পুলিশকে তো ব্যবহার করা যায়নি। কে বলবে মিছা কথা! কিন্তু রাষ্ট্রের প্রধান পরিচালক, অর্থাৎ প্রধান উপদেষ্টা কি মব ভায়োলেন্স প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন? বরং তিনি এক সমাবেশে যা বলেছিলেন, তার অর্থ হলো শত্রুরা গ্রামে-গঞ্জেও লুকিয়ে আছে। অর্থাৎ তিনি পরোক্ষভাবে মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছেন। 

আসলে আমাদের ৫৩ বছরের রাজনীতির ইতিহাস নিষ্ঠুরতার ইতিহাস। সব শাসকই কম-বেশি নিষ্ঠুর হয়েছে। আবার দেখুন, একসময় শাসকশ্রেণির বাইরে আলু বিপ্লবীরা (আন্ডারগ্রাউন্ড) নিষ্ঠুরতা দেখিয়েছে, এই ৯ মাস দেখিয়েছে বেগুন বিপ্লবীরা (ওভারগ্রাউন্ড)।  

রুশ লেখক ফিয়োদর দস্তেয়ভস্কির 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' একটি বিস্ময়কর উপন্যাস। এটি আমি '৭৩ সালেই পড়েছিলাম। উপন্যাসের নায়কের জীবনালেখ্য বলছে, বিবেক বিসর্জন দিলে যে অপরাধবোধ জন্মে, সেটা এক বড় শাস্তি। আমাদের শাসকদের মনে অপরাধবোধ জাগে কিনা জানি না। জাগলে এক ধরনের শাস্তি তো হতো! 

যা-হোক, গতরাতের শো'য়ে দস্তেয়ভস্কির চমৎকার কথাটি মনে আসেনি, তাই বলতে পারিনি। বলেছিলেন, কোনো জন্তু কখনোই মানুষের মতো এত শৈল্পিকভাবে, ছবির মতো নিষ্ঠুর হতে পারবে না।

দুই.

পড়াশোনা করলে পৃথিবীটা যে কতো আনন্দময় হয়ে ওঠে! আমার বন্ধু ও জাসদীয় কমরেড সাবেক সচিব আবু আলম শহীদ খান যথেষ্ট পড়েছে এবং তাই গতকাল (২৩শে মে, শুক্রবার) ইংরেজিতে একটি চমৎকার বাক্য পোস্ট করতে পেরেছে। বাক্যটি: The Graveyards Are Full of Indispensable Men. বাংলা অর্থ, কবরস্থানগুলো অপরিহার্য লোকদের দ্বারা ভর্তি হয়ে আছে।

কথাটা সাবেক ফরাসি প্রেসিডেন্ট চার্লস দ্য গলের। তিনি বুঝিয়েছেন, পৃথিবীতে অপরিহার্য কেউ নন। যাদেরকে আমরা অপরিহার্য বলি, তারা একসময় মরে যান এবং তাদের শূন্যস্থান পূরণ হয়ে যায়। এভাবেই কবরস্থানগুলোয় অপরিহার্য লোকেরা একের পর এক ঢুকে যাচ্ছেন। 

আলমের পোস্টটি পড়ার সঙ্গে সঙ্গে আমি মন্তব্যের ঘরে লিখলাম: Yes, the most important person can be replaced. হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটিরও বিকল্প আছে। 

তিন.

মার্ক টোয়াইনকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তো তিনি এক সভায় বললেন, আমেরিকার ৫০ শতাংশ মানুষ বোকা। দর্শক-শ্রোতারা ক্ষেপে গেলেন। আমেরিকার মাটিতে বসে এই ব্যাটা কী বলে! দর্শক যখন উত্তেজিত হয়ে পড়ল, মার্ক টোয়াইন ভুল শুধরে বললেন, আমি দুঃখিত, আমেরিকার ৫০ শতাংশ মানুষ বুদ্ধিমান। 

সবাই ঠাণ্ডা হয়ে গেল। দেখুন, কীভাবে প্যাঁচ খাটিয়ে একই কথা দু'বার বলা হলো। বাংলাদেশের কতো শতাংশ মানুষ বোকা, আমি ঠিক জানি না। তবে কিছু মানুষ আছে, যারা বুদ্ধিমান বটে, কিন্তু বোকার মতো কথা বলে। এ বোকামি হলো, নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা অথবা যাকে দেখতে পারি না, তাকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কৌশল। আমরা কিন্তু সবই বুঝি।

লেখক: সাংবাদিক, কলামিস্ট ও টকশো তারকা।

এইচ.এস/


মাহবুব কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250