সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পাচ্ছেন হামজা-মোরছালিনরা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরছালিন গোল করেন। তা আর শোধ করতে পারেনি ভারত। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে।

ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে ২২ বছর পর জয়। ঐতিহাসিক এই অর্জনে ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে চার বার শেষ হাসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে। 

লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে ওঠার পর থেকে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক ম্যাচ ড্র হয়েছে।

অন্য ম্যাচটিতে নিশ্চিত ড্র থেকে শেষ বাঁশির আগে হেরে বসে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচ শেষ বাঁশির আগের গোলে হতাশার সমতায় শেষ করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের আনন্দ তাই বাধভাঙা।

এশিয়া কাপ বাছাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250