শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

ড. ইউনূসের কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর বেশি জোর দেওয়া হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে। গতকাল সোমবার (২১শে এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। 

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলুথানির আমন্ত্রণে ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’ এ যোগ দিতে প্রধান উপদেষ্টা ৪দিনের সফরে গতকাল সোমবার (২১শে এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে দোহায় পৌঁছেছেন। 

চারদিনের সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। 

শফিকুল আলম বলেছেন, অধ্যাপক ইউনূস অন্যান্য কর্মসূচির পাশাপাশি কাতারের আমির ও উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের  সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর কাতার চ্যারিটি ও কাতার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কাতার-ভিত্তিক টিভি চ্যানেল ‘আল জাজিরা’কে একটি সাক্ষাৎকার দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেছেন, কাতারের সঙ্গে বাংলাদেশের এলএনজি আমদানি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। আর তাই বৃহত্তর জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা এবং রোহিঙ্গা ইস্যুতে একটি কনফারেন্স হবে। এ কনফারেন্সে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্ব দেবেন।


আরএইচ/


প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250