রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

আমরা হাওয়ায় উড়ছি : দিশা পাটানি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী মার্চে মুক্তি পাচ্ছে ব্যক্তিজীবন নিয়ে নিয়মিত সমালোচনা এবং ট্রলের শিকার  অভিনেত্রী দিশা পাটানির ‘যোদ্ধা’। সিনেমাটি নির্মাণের শুরু থেকেই রয়েছে আলোচনায়। নতুন সিনেমা নিয়ে শিরোনামে নিজের করে নিলেন এই অভিনেত্রী । 

এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দিশার রসায়ন দেখার অপেক্ষায় আছেন সিনেপ্রেমীরা।

তাদের কৌতুহল এবার আরও বাড়িয়ে দিলেন সিনেমাটির নির্মাতা। অসাধারণ ভঙ্গিতে প্রকাশ করা হলো সিনেমাটির প্রথম পোস্টার। দুবাইতে ১৩ হাজার ফুট উচ্চতায় দেখতে পাওয়া গেছে সিনেমাটির পোস্টার। সেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিশা ও সিদ্ধার্থ। ক্যাপশনে দিশা লিখেছেন, ‘তর সইছে না। আমরা হাওয়ায় উড়ছি।’

আরো পড়ুন: বিচ্ছেদের ঘোষণা দিলেন নায়িকা মাহি

সিদ্ধার্থ ভিডিওটি শেয়ার করে আসছে ১৯শে ফেব্রুয়ারি ট্রিজার মু্ক্তির ঘোষণাও দিয়েছেন। অন্যদিকে তাদের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু লোক পোস্টার নিয়ে উড়োজাহাজের ভেতরে প্রবেশ করছে এবং তারপর উড়োজাহাজকে নিয়ে যাওয়া হয় ১৩ হাজার ফুট উচ্চতায়।

সেখান থেকে সেই লোকগুলো পোস্টার নিয়ে নীচে ঝাঁপ দিচ্ছে। এরপর আকাশে উড়তে থাকে পোস্টার। যা এরইমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এসি/ আই. কে. জে/ 


আমরা দিশা পাটানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250