বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

দেশের রেমিট্যান্স প্রবাহে সুখবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। বিগত কয়েক মাসের ধারাবাহিকতা বজায় রেখে চলতি মাসেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে প্রবাসী আয়ে।

চলতি মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স হিসেবে ১৭২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার এসেছে দেশে। এই হিসাবে দেশে প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৪শে নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সবশেষ প্রকাশিত এ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অক্টোবরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ২৭ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৫ কোটি ১৩ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

আরও পড়ুন: ‘জিএসপি সুবিধা ফিরে পেতে সঠিক পথে রয়েছে সরকার’

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নভেম্বরের ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। ১০ থেকে ১৬ নভেম্বর এসেছে ৬০ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার এবং ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার।

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। পরবর্তী মাস সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স; ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার। এরপর ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে অক্টোবরে।

এসি/ আই.কে.জে/ 

রেমিট্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250