বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

গরমে যে ফল মাখলে ত্বক হয়ে উঠবে জেল্লাদার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমে কমবেশি সবারই ঘাম আর ধুলাবালির কারণে ত্বকে নানা ধরণের সমস্যা দেখা দেয়। এসময় ব্রণ, র‍্যাশ, চুলকানির মতো সমস্যা লেগেই থাকে। এজন্য গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি যত্ন নিতে হয় ত্বকেরও। এ কাজে ভরসা রাখতে পারেন গরমেরই একটি পরিচিত ফলে। 

গরমের অন্যতম ফল তরমুজ। এই অ্যান্টি অক্সিডেন্ট-সমৃদ্ধ তরমুজ শরীর সতেজ রাখে। ত্বকের জন্যও এটি বেশ উপকারি। অর্থাৎ তরমুজ খান কিংবা ত্বকে মাখুন— উপকার মিলবে। 

আরো পড়ুন : সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন ফেসওয়াশ

প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে তরমুজ। সান ট্যান, প্রদাহ, র‍্যাশ দূর করতে বেশ কার্যকরী তরমুজ। সানবার্ন বা র‍্যাশের উপর সরাসরি এই তরমুজের রস লাগান। উপকার পাবেন দ্রুত। 


তরমুজের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এটি বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে সাহায্য করে। তাই অকাল বার্ধক্য দূর করতে সাহায্য করে তরমুজ। 

তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-সি আর লাইসোপিন। এই উপাদানগুলো যা ফ্রি র‍্যাডিকাল থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত মুখে তরমুজ ঘষলে র‍্যাশ আর পিম্পল দূর হবে দ্রুত। 

তরমুজের ৯৩ শতাংশই পানি। তাই রুক্ষ, শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাতে খুব কার্যকরী এই ফল। তরমুজ খান বা মুখে ঘষুন, সতেজ থাকবে ত্বক।

ভিটামিন-সি আর ভিটামিন-ই এর উৎস তরমুজ। এই দুটো উপাদান প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। ফলে ত্বক জেল্লাদার হয়ে ওঠে। 

তরমুজে আছে ম্যালিক অ্যাসিড যা ত্বকে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি মৃত কোষ সরিয়ে ত্বকের সাধারণ জেল্লা ফিরিয়ে আনে। তাই স্ক্রাব হিসেবে তরমুজ ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। 

এস/ আই.কে.জে/ 


তরমুজ ত্বকের উজ্বলতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250