শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে

জীবনে অনেক প্রেম করেছি, একটাও টেকেনি: শরিফুল রাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ বলেন, জীবনে অনেক প্রেম করেছি। একটাও টেকসই হয়নি। ব্রেকআপ হলে কী করেন? জবাবে তিনি বলেন, ঘুরতে বেরিয়ে পড়ি। ফুল এনার্জি নিয়ে আবার কাজে মন দেই।

ঈদে মুক্তিপ্রাপ্ত ইতিহাসনির্ভর সিনেমা ‘কাজল রেখা’ অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। কিন্তু ‘কাজল রেখা’র মুক্তির পর থেকেই দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছে। এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথাও বলেছেন রাজ।

আরো পড়ুন: লন্ডন মাতাতে দেশ ছাড়লেন জায়েদ খান, সঙ্গে আছেন জেমস

 তিনি আরো বলেন, আমার নাম মো. শরিফুল ইসলাম। আর ‘রাজ’ নামটি অন্য কারও দেওয়া। এক আড্ডায় হঠাৎ করেই আমাকে ‘রাজ’ নামে ডেকেছিলেন একজন। আর আমিও ভাবলাম, নামটি খারাপ না। সেই থেকে নাম ‘রাজ’ হয়ে গেল।

এদিকে মন্দিরার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে শরিফুল রাজ বলেন নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। সে স্মার্ট, গর্জিয়াস, গুণী ও মেধাবী একজন শিল্পী। প্রথম সিনেমাতেই সফলতা পেয়েছে।

আর সেই সিনেমার প্রচারণায় আমাদেরকে একসঙ্গে বের হতে হয়েছে। মানুষ এগুলো অন্যভাবে নিয়েছে। গুঞ্জন ছড়িয়েছে প্রেম নিয়ে।

অভিনেতা জানান, তার কাছে স্মরণীয় ও সারাজীবন মনে রাখার মতো তারিখ হচ্ছে ১০ই আগস্ট। কারণ দিনটিতে রাজ-পরীর কোলজুড়ে তাদের সন্তান রাজ্য আসে। ছেলেকে এখন অনেক মিস করেন বলেও জানান অভিনেতা রাজ।

এসি/

শরিফুল রাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250