মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ছবি দেখে ঘোড়ার রোগ শনাক্ত করছে এআই!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছবি বিশ্লেষণ করে ঘোড়ার রোগ খুঁজে পেতে সক্ষম এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল তৈরি করেছেন দক্ষিণ জার্মানির এলএমইউ ইকুইন ক্লিনিকের বিজ্ঞানীরা। ইকুইন রেকারেন্ট ইউভেইটিস (ইআরইউ) ঘোড়ার একটি চোখের রোগ। এই রোগের কারণে ঘোড়া ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। ফলে সুস্থ ঘোড়া দুর্বল হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর তাই এআই টুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানী আনা মে জানিয়েছেন, এআইকে ঘোড়ার রোগ সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করা হয়েছে। এখন সেই এআই টুল ঘোড়ার ইকুইন রেকারেন্ট ইউভেইটিস (ইআরইউ) রোগ সঠিকভাবে শনাক্ত করতে পারে। গবেষণার অংশ হিসেবে ১৫০ জন প্রাণী চিকিৎসককে ৪৯টি ঘোড়ার সুস্থ আর অসুস্থ চোখের ছবি দেখানো হয়। একই ছবি এআই টুলের মাধ্যমেও বিশ্লেষণ করা হয়। এআই টুলের রোগ খোঁজার বিষয়ে ইকুইন ভেটেরিনারি জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হতে পারে ভারতে

চোখের রোগের কারণে অনেক ঘোড়ার কর্মক্ষমতা তরুণ বয়সেই কমে যায়। দ্রুত উপযুক্ত চিকিৎসা না হলে ধীরে ধীরে অন্ধও হয়ে যায়। বিজ্ঞানী আনা মে বলেন, গবেষণা চলাকালে ঘোড়ার ছবি দেখে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকেরা ৭৬ শতাংশ রোগ সন্ধান করতে পেরেছেন। অন্যদিকে এআই টুলটি ৯৩ শতাংশ রোগ শনাক্ত করেছে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্যভাবে ঘোড়ার রোগ শনাক্ত করা সম্ভব। এআই টুলটি অ্যাপভিত্তিক হওয়ায় ব্যবহার করা বেশ সহজ। ফলে স্মার্টফোনে এআই টুলটি ব্যবহার করে সহজেই যেকোনো ঘোড়ার চোখের রোগ শনাক্ত করা যাবে।

সূত্র: ফিজিস ডট অর্গ

এস/ আই.কে.জে/ 


এআই ঘোড়ার রোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250