মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট ‘প্রাইমইনভেস্ট’ চালু করলো প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

বাংলাদেশে বিনিয়োগ ব্যাংকিং খাতে ‘প্রাইমইনভেস্ট’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রথম চ্যাটবট চালু করলো প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)। এটি গ্রাহকদের সঙ্গে আরও সহজ, দ্রুত ও সাবলীলভাবে যোগাযোগ করতে সক্ষম।

সম্প্রতি বনানীতে অবস্থিত পিবিআইএল এর প্রধান কার্যালয়ে নতুন এই চ্যাটবট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মো. ওমর তৈয়ব এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদান করতে ‘প্রাইমইনভেস্ট’ সবসময় (২৪/৭) গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবে। পিবিআইএল-এর ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই চ্যাটবট চালু করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও ইন্টারেক্টিভ  সেবা নিশ্চিত করবে।

আরো পড়ুন : প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো জালালাবাদ মেটাল

অনুষ্ঠানে পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মো. ওমর তৈয়ব বলেন, ‘বাংলাদেশের বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট ‘প্রাইমইনভেস্ট’ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অত্যধুনিক ও দ্রুত সল্যুশন প্রদানে এই উদ্যোগ আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন, যা গ্রাহকদের বিনিয়োগ অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।"

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল), প্রাইম ব্যাংক লিমিটেড-এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। বাংলাদেশের পুঁজিবাজারে ডিজিটাল রূপান্তরের অগ্রপথিক হিসেবে পিবিআইএল বিনিয়োগকারীদের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত, সহজ এবং কার্যকরী সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এস/ আই.কে.জে/

প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250