রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

কিভাবে অতিরিক্ত খাওয়ার অভ্যাস বাদ দেবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অতিরিক্ত খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু এই অতিরিক্ত খাওয়ার ফলে একঘেয়েমি তৈরি হয় বা মানসিক চাপ বাড়তে থাকে। বিভিন্নভাবে শরীরের ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরনের মুখরোচক স্ন্যাকসে অতিরিক্ত চিনি এবং ক্যালোরিতে পূর্ণ থাকে। যে কারণে এ ধরনের খাবার খেলে তা টাইপ ২ ডায়াবেটিসের মতো স্থূলতা এবং বিপাকীয় রোগের ঝুঁকি বাড়াতে পারে।

অতিরিক্ত খাওয়া হলো ওজন বৃদ্ধির কারণগুলোর মধ্যে একটি এবং এটি স্বাভাবিকভাবেই আপনার শরীরকে পূর্ণ খাওয়ার পরেও আরও বেশি করে খাওয়ার তাড়া দিতে পারে। কিছু টিপস এবং কৌশল জেনে নিন যা আপনাকে অপ্রয়োজনীয় খাওয়া থেকে বাঁচতে সাহায্য করতে পারে-

আরো পড়ুন : খেজুরের চিনি নাকি সাদা চিনি, কোনটি ভালো?

খাবার এড়িয়ে যাবেন না

দিনের প্রথম খাবার কখনোই এড়িয়ে যাবেন না। শুধু প্রাতঃরাশ নয়, দিনের যে কোনো খাবারের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এটি আপনাকে কেবল অস্বাস্থ্যকর খাবারের জন্য আকুল করে তুলবে। এছাড়াও আপনি যখন দীর্ঘ সময়ের জন্য ক্ষুধার্ত থাকেন, তখন পেট ভরে যাওয়ার পরেও অতিরিক্ত খাওয়ার তাড়া থাকে।

হাইড্রেশন

তৃষ্ণার্ত হওয়াকে ক্ষুধা বলেও ভুল করা যেতে পারে। শরীরের কার্য সম্পাদনের জন্য প্রতিদিন কমপক্ষে ২ লিটার পানি প্রয়োজন। এটি কেবল হাইড্রেশনের জন্যই নয়, খাবার হজম করার জন্য পাকস্থলীর পানি প্রয়োজন এবং পর্যাপ্ত পানি না থাকলে খাবার হজম হতে দীর্ঘ সময় লাগতে পারে। প্রতিবার খাবারের আগে এক গ্লাস পানি পান করুন। এটি তৃষ্ণা মেটাতেও সাহায্য করে।

লোভ সামলে রাখুন

খাবারের প্রতি লোভ হলে তা সামলে রাখুন। আপনি যখন প্রকৃতপক্ষে ক্ষুধার্ত নন কিন্তু কিছু খেতে ইচ্ছে করে তখন কিছু খেয়ে নেওয়ার আগে বিশ মিনিট সময় নিন। যদি বিশ মিনিট পরও সেই খাবারটি আপনার খেতে ইচ্ছা করে তাহলে বুঝবেন আপনি আসলেই ক্ষুধার্ত। তখন কিছু খেয়ে নিন। কিন্তু যদি তখন আর খেতে ইচ্ছা না করে তাহলে বুঝবেন সেটি ক্ষুধা নয়, খাবারের প্রতি লোভ ছিল।

এস/ আই.কে.জে/

খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250