শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

একটি সেফটি পিনের দাম ৯৫ হাজার টাকা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডার একটি সাধারণ পণ্যের অবিশ্বাস্য দামের কারণে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিলাসবহুল ব্র্যান্ডটির নতুন পণ্যটি আসলে একটি সেফটি পিন ব্রোচ। সাধারণত স্থানীয় দোকানে এটির ১৫ থেকে ২০টির প্যাক মাত্র ১০ থেকে ২০ টাকায় পাওয়া যায়।

এই ব্রোচটির নাম দেওয়া হয়েছে ‘ক্রোচেট সেফটি পিন ব্রোচ’, যা রঙিন ক্রোশে সুতো দিয়ে মোড়ানো এবং তার ওপরে প্রাডার স্বাক্ষরিত ত্রিভুজাকার লোগো ঝুলছে। এর দাম রাখা হয়েছে চমকে দেওয়ার মতো—৭৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকা)। সূত্র: এনডিটিভি।

প্রাডার ওয়েবসাইটে বর্ণনায় লেখা আছে, ‘প্রাডার আকর্ষণীয় সেফটি পিন ব্রোচটিকে রঙিন ক্রোশে কর্ডের ডিটেইল দিয়ে সমৃদ্ধ করা হয়েছে।’

ব্রোচটি পিতল ও সুতায় তৈরি এবং এর দৈর্ঘ্য প্রায় ৩.১৫ ইঞ্চি। এটি তিনটি রঙের সমন্বয়ে পাওয়া যাচ্ছে—একটি নীল ও বাদামি, আরেকটি বেবি পিংক ও পিস্তাচিও সবুজ এবং তৃতীয়টি কমলা ও বাদামি—যা শরতের মৌসুমের ভাব প্রকাশ করে।

ক্রেতারা এই তিনটির যেকোনো একটি রঙে কিনতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সাধারণ জিনিসটির এমন বিপুল দামের কারণে বিদ্রুপের বন্যা বয়ে গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা তো এমন জিনিস স্কুলে সূচিকর্ম ক্লাসে বানাতাম!’

আরেকজন মজার ছলে বলেছেন, ‘আমি তো নিজের মতো রং বেছে নিয়ে বানিয়ে ফেলতে পারি, চাইলে সোনার চার্মও লাগাতে পারি (আমি নিজে হলে সেফটি পিনের ছিদ্রে একটা গোল চার্ম দিতাম)।’

অন্য একজন মন্তব্য করেন, ‘এত টাকায় পুরো একটা আলমারি ভর্তি জামাকাপড় কেনা যায়!’ আরেকজন লিখেছেন, ‘আমি তো একদম একইরকম পিন পাঁচ টাকায় কিনেছি।’

আরো এক ব্যবহারকারী মজার ছলে বলেন, ‘সত্যি বলছো? আমরা তো এমন পিন চোখের নিমিষে হারিয়ে ফেলি। এটা কেউ ব্যবহারই করবে না, কারণ একবার হারালে তো শেষ!’

জে.এস/

সেফটি পিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250