বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

সন্তান কোলে নিয়ে অরিজিতকে বিয়ে করেছিলেন কোয়েল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন ধরে ভারতের সংগীত জগতে রাজত্ব চালাচ্ছেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ গায়ক অরিজিতের প্রেমের গল্প সিনেমার চিত্রনাট্যের মতো। অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় তার ছোটবেলার বন্ধু। কোয়েলের আগে অন্য একজনকে বিয়ে করেছিলেন এ গায়ক। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৪ সালে অরিজিৎ কোয়েলকে বিয়ে করেন। অরিজিতের মতোই কোয়েলেরও দ্বিতীয় বিয়ে ছিল। সেদিন কোয়েল প্রথম পক্ষের সন্তানকে নিয়েই অরিজিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অরিজিৎ যখন মুম্বাইয়ে নিজের ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছেন তখন বিয়ে হয় কোয়েলের। সেই বিয়ে নাকি কোয়েলের বাড়ির লোক জোর করে দিয়েছিলেন। তবে কোয়েল সেই দাম্পত্যে সুখী হতে পারেননি। 

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পরিবারের পছন্দে মুর্শিদাবাদের একটি মেয়েকে বিয়ে করেন অরিজিৎ। 

তবে গুঞ্জন আছে রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে ২০১৩ সালে বিয়ে করেন তিনি। যদিও রূপরেখা কয়েক বছর আগে জানিয়ে দেন তিনি অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী নন। 

 আরো পড়ুন: ইনডেক্সধারী মাদ্রাসা শিক্ষকরা যে সুখবর পেলেন

নলীনাক্ষ ভট্টাচার্যের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবন রূপরেখার। রূপরেখা  বলেন,  ‘অনেকদিন ধরেই আমি দেখছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে, প্রথমে আমি গুরুত্ব দেইনি কারণ সেলেবদের সঙ্গে এটা ঘটেই থাকে।’

তিনি বলেন, ‘কিন্তু দিন দিন এটা বেড়েই চলেছে… আমি নিজেও গায়ক অরিজিত সিংয়ের ভক্ত। অরিজিত কাকে প্রথম বিয়ে করেছিল সেটা আমার জানার প্রয়োজনীয়তা নেই। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ওঁর প্রথম পক্ষের বউ নই’।

এসি/

সন্তান অরিজিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250