শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বাঁশ, বেত ও ছনের নান্দনিক স্টল পার্বত্য মেলায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের তারুণ্যের অন্যতম উৎসব পার্বত্য মেলা। পাহাড়ি জনপদের এক টুকরো অংশকে নগরবাসীর কাছে তুলে ধরতে রাজধানীতে চলছে এই মেলার আয়োজন। ২৯শে জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এই মেলা চলবে। বুধবার (২৯শে জানুয়ারি) বিকেলে এ মেলার উদ্বোধন হয়। উৎসবমুখর পরিবেশে মেলা ও তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে।

মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

এ সময় ঐতিহ্যবাহী বাঁশি ও বাদ্য বাজানো হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। মেলার উদ্বোধন শেষে উপদেষ্টারা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) এসব তথ্য জানানো হয়। 

মেলায় বাঁশ, বেত ও ছনের ৮১টি স্টলকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। এবারের মেলা প্রাঙ্গণকে স্বাস্থ্যসম্মত ও আকর্ষণীয় করতে রেডলাইন মিডিয়া পুরো মেলা প্রাঙ্গণে প্লাস্টিক পণ্য বর্জন করছে।  পাহাড়ি ও বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে এ মেলা। আপ্যায়নে পাহাড়ি খাবার মেন্যুতে থাকছে বৈচিত্র্য। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। এখানে তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য, ফল ও শস্য এবং নানা খাবারের প্রদর্শনী থাকছে। মেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত থাকে পার্বত্য তিন জেলার ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

হা.শা./কেবি




পার্বত্য মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250