বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন, কবে হচ্ছে আনুষ্ঠানিকতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীনের প্রেম ও বিয়ের গুজব  রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে যেন দু’জনেই মুখে কুলুপ দিয়েছেন। এড়িয়ে গেছেন সম্পর্কের বিষয়টি। তবে তারা মুখে কিছু না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা। 

এবার পাওয়া গেলো নতুন খবর। মেহজাবীন ও রাজীবের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আগামী ২৩শে ফেব্রুয়ারি ঢাকার অদূরের এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪শে ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 

আরও পড়ুন: ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খেয়ে চলেছে : তসলিমা নাসরিন

এখন সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলেই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনা সাড়া মেলেনি। 

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।

এসি/কেবি


মেহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250