বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হামাস নয়, জিম্মিদের ফেরাতে একমাত্র বাধা নেতানিয়াহু: ভুক্তভোগীদের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হামাসের হাত থেকে জিম্মিদের ফেরানোর পথে একমাত্র বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একমাত্র তার কারণেই এখনো শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এমনটাই অভিযোগ করেছে ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সংগঠন ‘ব্রিং দেম হোম নাও’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংগঠনটি লিখেছে, ‘গত সপ্তাহে কাতারে ইসরায়েলের বিমান হামলাই প্রমাণ করে, যখনই চুক্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তখনই সেটি বানচালের চেষ্টা করেন নেতানিয়াহু।’

গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল। হামাসের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় হামাসের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। আর এরপরই জিম্মিদের স্বজনদের ওই সংগঠন নেতানিয়াহুকে কটাক্ষ করে এ মন্তব্য করল।

এদিকে গতকাল শনি (১৩ই সেপ্টেম্বর) নেতানিয়াহু বলেছেন, কাতারে হামাস নেতাদের শেষ করে দিতে পারলেই জিম্মিদের ফিরিয়ে আনার পথে প্রধান বাধা দূর হবে। বরাবরই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য হামাসকে দায়ী করে আসছেন নেতানিয়াহু।

কাতারের রাজধানীতে ইসরায়েলি হামলার পর বিশ্বজুড়ে নিন্দা কুড়াতে হচ্ছে ইসরায়েলকে। এরপরও ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে এটি স্পষ্ট যে, এসব নিন্দামন্দকে তিনি পাত্তা দিচ্ছেন না।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250