শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী *** শেখ হাসিনার বিষয়টি ঢাকা ও দিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন, তারেক রহমানের প্রতি আস্থার ইঙ্গিত *** জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে হয়রানি,  গ্রেপ্তার, চাকরিচ্যুতি ও মব সন্ত্রাসের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ (পিএইচআরসি)।

আজ মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শেখ জামালের সই করা এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে মব সন্ত্রাস, সম্মানহানি, শারীরিক-মানসিক নির্যাতন, গ্রেফতার, মামলা ও চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। এতে পেশাজীবীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষককে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত বা একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধেও তথ্য-প্রমাণ ছাড়া গ্রেপ্তার, মামলা, নির্যাতন ও চাকরিচ্যুতির অভিযোগ তোলা হয়।

প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের হয়রানি, চাকরিচ্যুতি ও গ্রেপ্তার, আইনজীবীদের পেশা পরিচালনায় বাধা এবং শিল্পী-সাহিত্যিকদের হয়রানির অভিযোগও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ বাতিল এবং ২০২৪ সালের ২০ জুন থেকে নেওয়া বেতন-ভাতা ফেরত চাওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছে সংগঠনটি। তারা বলেন, একজন খ্যাতিমান চিকিৎসকের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

বিবৃতিতে হামের টিকা আমদানি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে এবং দেশে শিশুদের মধ্যে হাম আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বেড়েছে।

তুরাগ এলাকায় রাজনৈতিক নেতাকর্মী নিখোঁজ এবং নদীতে মরদেহ উদ্ধারের অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি। এ ঘটনায় পুলিশ ও গণমাধ্যমে ভিন্ন তথ্য আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির নেতারা মত ও ভাবপ্রকাশের স্বাধীনতা রক্ষা, মব কালচার বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

পেশাজীবী মানবাধিকার পরিষদ (পিএইচআরসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়টি ঢাকা ও দিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন, তারেক রহমানের প্রতি আস্থার ইঙ্গিত

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার ২

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250