শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে। এর অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রসিডেন্ট এমানুয়েল মাখোঁর ফোনালাপ হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সর্বশেষ বক্তব্যে জানা গেছে, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

মাখোঁ জানান, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে তিনি (ইরানের প্রেসিডেন্ট) সম্মত হয়েছেন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাখোঁ লেখেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে।’

মাখোঁ আরও বলেন, তিনি নিশ্চিত, এ যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব। এ লক্ষ্যে ফ্রান্স ও ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে ইরানের সঙ্গে চলমান আলোচনা ত্বরান্বিত করা হবে বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট মাঁখো।


ফরাসি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250