সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সত্যজিতের জন্মদিনে ওটিটিতে এলো ‘প্রিয় সত্যজিৎ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর সত্যজিৎ রায়। ২রা মে এ কিংবদন্তির জন্মদিন। জন্মদিনে চরকিতে দেখা যাচ্ছে তাকে নিয়ে নির্মিত ‘প্রিয় সত্যজিৎ’।

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছিলেন প্রসূন রহমান। ইতোমধ্যে সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং পুরস্কার জিতেছে।

নির্মাতা প্রসূন রহমানের ভাষ্য, ‘এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র। এটা আমাদের লাভ-লেটার টু সিনেমা।’

‘শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যে কোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক প্রিয় সত্যজিৎ, এইটুকু প্রত্যাশা’- বলেন তিনি।

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটির কাহিনি তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। অন্য দু’জন পরবর্তী দুই প্রজন্মের।

এইচ.এস/

সত্যজিৎ রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250