সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

কেবিসি ১৭-র বিদায়ে অশ্রুসিক্ত অমিতাভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুধু একটি কুইজ শো নয়, এটি আবেগ, স্মৃতি ও প্রেরণার এক দীর্ঘ যাত্রা। আর সেই যাত্রার অবিচ্ছেদ্য অংশ অমিতাভ বচ্চন। কেবিসি ছাড়া যেমন ভারতীয় টেলিভিশন কল্পনা করা কঠিন, তেমনই অমিতাভ বচ্চন ছাড়া এই শোও যেন অসম্পূর্ণ। নতুন বছরে পা রাখার সঙ্গেই শেষ হলো এই আইকনিক শোয়ের আরো একটি সফল অধ্যায়।

শুক্রবার সম্প্রচারিত হয় কেবিসি সিজন ১৭-এর গ্র্যান্ড ফিনালে। আবেগঘন এই পর্বে শুধু দর্শকরাই নন, শেষ মুহূর্তে আবেগ সামলাতে পারেননি সঞ্চালক অমিতাভ বচ্চনও। চোখে জল নিয়ে তিনি বিদায় জানান এই সিজনকে।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অমিতাভ জানান, কেবিসির সঙ্গে তার জীবনের একটি বিশাল অংশ জড়িয়ে রয়েছে।এই দীর্ঘ পথচলায় যাদের অবদান সবচেয়ে বেশি, সেই দর্শকদের প্রতিই বারবার কৃতজ্ঞতা জানান তিনি।অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশে অমিতাভ বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’

দীর্ঘ অভিনয়জীবন ও কেবিসির স্মৃতি রোমন্থন করতে গিয়ে আরো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। অভিনেতার কথায়, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। এই সিজনের শেষপ্রান্তে এসে শুধু এটুকুই বলতে চাই—আপনারা থাকলে এই শো থাকবে, আর এই শো থাকলে আমি থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের পর সোশ্যাল মিডিয়াতেও আবেগে ভাসেন দর্শকরা। কেউ পুরনো স্মৃতি রোমন্থন করে লেখেন, কেবিসির সঙ্গে তাদের বন্ধুত্ব বহুদিনের।আবার কেউ কেউ সেই রাত থেকেই সিজন ১৮ শুরু হওয়ার অপেক্ষার কথা জানান। নতুন বছর, নতুন সিজন—সবাই এখন তাকিয়ে কেবিসির পরবর্তী অধ্যায়ের দিকে। দর্শকদের বিশ্বাস, চেনা মঞ্চে আবারও পুরনো সঞ্চালকের সঙ্গেই দেখা হবে। সেই আশাতেই এই সিজনে শেষবারের মতো বেজে উঠল কেবিসির হুটার।

জে.এস/

অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250