বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ড স্কলারশিপ, যেভাবে আবেদন করবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ওয়ান ওয়ে ভ্রমণ ব্যয়ের জন্য অর্থ দেবে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ড। যেসব বাংলাদেশি শিক্ষার্থী ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে এ বছরের ৩০শে জুনের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বা আংশিক স্কলারশিপের মাধ্যমে বিদেশে আছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা-

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১লা জুলাই বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে এবং আগামী ৩১শে জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদন করতে যেসব যোগ্যতার প্রয়োজন হবে-

বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ বা আংশিক স্কলারশিপ পেয়ে উচ্চতর ডিগ্রির (স্নাতক/ স্নাতকোত্তর/ পিএইচডি) জন্য গত বছরের ১লা এপ্রিল থেকে এ বছরের ৩০শে জুন পর্যন্ত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে।

এ ট্রাস্ট ফান্ডের আওতায় এরইমধ্যে ভ্রমণ মঞ্জুরি না পেয়ে থাকলে। বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী দেশি বা বিদেশি অন্য কোনো উৎস থেকে ভ্রমণ মঞ্জুরি/ এয়ার টিকেট না পেয়ে থাকলে। তারা আবেদন করতে পারবেন।

আরো পড়ুন : স্মার্ট শিক্ষার জন্য বিডিরেন কার্যালয় উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

আবেদন যেভাবে করতে হবে-

পূর্ণ বা আংশিক বৃত্তি পেয়ে ওপরে উল্লিখিত সময়ে বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হয়। কাগজপত্র প্রস্তুতি শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের http://bstf.erd.gov.bd লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইন আবেদন ছকের নির্ধারিত স্থানে নিম্নবর্ণিত কাগজপত্র আপলোড করতে হবে-

* বিদেশি বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা স্কলারশিপের লেটার; ওই বৃত্তির চিঠিতে বিশ্ববিদ্যালয়ে নাম, বৃত্তি প্রাপ্ত ব্যক্তির নাম ও তারিখ থাকতে হবে।

* বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান/ অন্য কোনো উৎস থেকে ভ্রমণ ব্যয় প্রদান করা হয়নি বা হবে না মর্মে সনদপত্র।

* প্রার্থীর নাম সংবলিত পাসপোর্টের পেজসহ বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত বিদেশ যাওয়া ও সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশনের প্রদত্ত দেশে আসার সিল সংবলিত পাসপোর্ট পেজ। 

* এয়ার টিকেট (বাস/ ট্রেনের টিকেট শুধু ভারতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য) এবং ভ্রমণ ব্যয়ের রশিদ।

* সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।

* জাতীয় পরিচয়পত্রের কপি/ জন্মনিবন্ধন সনদ।

* বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ডের ওয়েবসাইটে http://bstf.erd.gov.bd লগইন করার  ক্ষেত্রে নিজস্ব ই-মেইল ব্যবহার করতে হবে।

* পাসপোর্ট সাইজের ছবি (300x300 Pixel);

* নিজ স্বাক্ষরের স্ক্যান কপি (300x80 Pixel);

* একাডেমিক ও স্কলারশিপের সনদ/ ডকুমেন্টসহ অন্যান্য সংশ্লিষ্ট ডকুমেন্ট একসঙ্গে স্ক্যান করে বিএসটিএফের ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে একটি ফাইলে আপলোড করতে হবে।

বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ড বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এস/  আই.কে.জে


স্কলারশিপ বাংলাদেশ-সুইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250