শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

কাকে আলাদা করতে চান না ঋতুপর্ণা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রীতি অনুযায়ী বিয়ের পর পরিচিত হয় স্বামীর পরিচয়ে। তবে ব্যতিক্রম টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ের পরও ধরে রেখেছেন বাবার পদবী। রীতি অনুযায়ী স্বামীর সঙ্গে মিলিয়ে ‘চক্রবর্তী’ যোগ করেননি। এবার জানালেন তার কারণ। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন, “আমি চিরকাল সেনগুপ্ত ছিলাম এবং সেনগুপ্তই থাকব। এটা আমার জন্মের সময়কার পদবী। কিছু কিছু সরকারি নথিতে যদিও আমার চক্রবর্তী পদবীটাই ব্যবহার করা আছে। তবে সিনেমায় আমাকে পরিচিতি দিয়েছে এই সেনগুপ্ত পদবী। তাই একে আমি কোনওদিনই নিজের থেকে আলাদা করতে পারব না।”

আরো পড়ুন: আমি গোগ্রাসে খাই : মিঠুন চক্রবর্তী

১৯৯৯ সালে ছোটবেলার বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন ঋতুপর্ণা। মুন্সীগঞ্জে বিয়ে করেছিলেন তারা। সঞ্জয় এখন একজন সফল ব্যবসায়ী। থাকেন সিঙ্গাপুরে। এদিকে ঋতুপর্ণার কর্মক্ষেত্র মূলত কলকাতাই। তাই সিঙ্গাপুর-কলকাতা যাতায়াত করতে হয় অভিনেত্রীকে। সমানতালে সামলান সংসার-কর্মজীবন। 

নতুন বছরও ঋতুপর্ণার ব্যস্ততার বাটখারা বেশ ওজনদায়ক। এ বছর তাকে দেখা যাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবিতে। এটি নির্মাণ করবেন সায়ন্তন ঘোষাল। এছাড়াও সেরেছেন ‘পুরাতন’ নামের একটি ছবির কাজ। 

এসি/ আই. কে. জে/ 

ঋতুপর্ণা আলাদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250