শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

ঘরেই বানাতে পারেন জনপ্রিয় এই রাশিয়ান খাবার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় রাশিয়ান খাবার 'চিকেন স্ট্রোগানফ' এবার বানাতে পারবেন ঘরেই। ধারণা করা হয়, ১৯ শতকের মাঝামাঝি সময়ে রাশিয়ার অভিজাত স্ট্রোগানভ পরিবার থেকে এই খাবারটি এসেছে। বর্তমানে এটি রাশিয়ার বাইরেও ইউরোপ, আমেরিকা, ব্রাজিল এবং এশিয়ার বিভিন্ন দেশে প্রচলিত। প্রতিটি অঞ্চলে এটি ভিন্নভাবে তৈরি করা হয়। তবে এর প্রধান বৈশিষ্ট্য হলো মাংস, মাশরুম এবং ক্রিমি সস। মজার এই খাবারটি বাড়িতেই তৈরি  করে খেতে পারেন। রইল রেসিপি-

উপকরণ: চিকেন ২৫০ গ্রাম (বোনলেস, পাতলা স্ট্রিপে কাটা), বাটার ২ টেবিল চামচ (চাইলে অলিভ অয়েলও দিতে পারেন), পেঁয়াজ কুঁচি ১টি, রসুন কুচি ২-৩ কোয়া, মাশরুম ১ কাপ (পাতলা করে কাটা), ফ্রেশ ক্রিম ১ কাপ, চিকেন স্টক বা পানি ১/২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, টমেটো সস বা পেস্ট ১ টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট ১ চা-চামচ, গুঁড়া মরিচ ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ এবং পার্সলে বা ধনেপাতা পরিমাণমতো (গার্নিশের জন্য)।

আরো পড়ুন : ঘরেই সহজ রেসিপিতে রান্না করুন কাশ্মীরি পোলাও

প্রস্তুত প্রণালি: প্রথমে চিকেন রান্না করার পালা। তার জন্য একটি প্যানে বাটার বা অলিভ অয়েল গরম করুন। তাতে চিকেনের টুকরোগুলো হালকা বাদামী করে ভেজে নিন। লবণ ও গোলমরিচ ছিটিয়ে দিন। এরপর চিকেন তুলে রাখুন।

এবার সস প্রস্তুত করে নিন। তার জন্য, একই প্যানে আরও একটু বাটার দিয়ে পেঁয়াজ ও রসুন হালকা নরম হওয়া পর্যন্ত ভাজুন। তাতে মাশরুম দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। ময়দা ছিটিয়ে ভালোভাবে নাড়ুন, যাতে সসের ঘনত্ব ঠিক থাকে। এতে চিকেন স্টক বা পানি দিন। এরপর নাড়তে থাকুন, যাতে কোনো দলা না থাকে। টমেটো সস, মাস্টার্ড, পাপরিকা ও গুঁড়া মরিচ মিশিয়ে দিন। ফ্রেশ ক্রিম ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন।

আগের ভেজে রাখা চিকেন সসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। ৫-৭ মিনিট কম আঁচে রান্না করুন, যাতে সস ঘন হয়ে আসে। একটা বোলে নামিয়ে নিন। উপরে পার্সলে বা ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন। গরম গরম পাস্তা, রাইস বা গার্লিক ব্রেডের সাথে পরিবেশন করুন।

টিপস

১.ক্রিমের পরিমাণ কম বা বেশি করে সসের ঘনত্ব সামঞ্জস্য করতে পারেন।

২.চাইলে একটু দুধ বা চিজ যোগ করতে পারেন, এতে স্বাদ আরও ভালো হবে।

৩.ডিশটিকে আরও সুগন্ধি করতে সামান্য নটমেগ পাউডার ব্যবহার করা যেতে পারে।

এস/  আই.কে.জে


চিকেন স্ট্রোগানফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250