রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

ঘরেই সহজ রেসিপিতে রান্না করুন কাশ্মীরি পোলাও

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

উৎসব, অনুষ্ঠানে আমরা নানান পদের মজার-মজার খাবার খেয়ে থাকি। কিন্তু এসব পদের মধ্যে কাশ্মীরি পোলাও খুব কমই পাওয়া যায়। তাই আজকের আর্টিকেলে আপনাদের জন্য রইল কাশ্মীরি পোলাও তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ

বাসমতি চাল আড়াই কাপ, কাজুবাদাম ৩০টি, কাঠবাদাম (আমন্ড) ৪০টি, কিশমিশ ৪০টি, দেশি পেঁয়াজ (মিহি করে কাটা) ৩টি, দুধ ১ কাপ, লবণ আধা টেবিল চামচ, চিনি ১ সিকি চামচ, গোলাপজল ২ চা-চামচ, কেওড়াজল ২ চা-চামচ, জাফরান (স্যাফরন) আধা চা-চামচ, আদা পাউডার দেড় চা-চামচ, গাজর (পাতলা ও ছোট কিউব করে কাটা) সোয়া কাপ, ঘি দেড় টেবিল চামচ, তেল আড়াই টেবিল চামচ, আনার দানা সোয়া কাপ, আপেলকুচি ১টি, আনারসকুচি ১ কাপ, অন্যান্য শুকনা ফল আধা কাপ।

আরো পড়ুন : মুখের রুচি ফিরবে লোভনীয় এই ভর্তায়!

ফোড়নের জন্য

ঘি আড়াই টেবিল চামচ, দারুচিনি (১ ইঞ্চি) ৩ টুকরা, ছোট এলাচি ৩টি, লবঙ্গ ২টি, তেজপাতা ২টি।

প্রণালি

চাল ধুয়ে কুসুম গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। কেওড়া ও গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। হাঁড়িতে ঘি গরম করে কাজুবাদাম ও কাঠবাদাম (আমন্ড) ভেজে ঘি ছেঁকে উঠিয়ে রাখুন। ইচ্ছে করলে বাদামগুলো ৩ বা ৪ টুকরা করে নিতে পারেন। কিশমিশ ভেজে একটু ফুলে উঠলে ঘি ছেঁকে তুলে রাখুন। এই ঘির মধ্যেই তেল গরম করে পেঁয়াজ স্লাইস প্রথমে মাঝারি আঁচে হালকা সোনালি করে ভেজে নিন। ঘি ও তেলের মধ্যে ফোড়নের জন্য ঘি, দারুচিনি, ছোট এলাচি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে গাজরকুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এতে দুধ, আড়াই কাপ পানি ও আদা পাউডার দিয়ে নেড়ে কেওড়া ও গোলাপজলে ভেজানো জাফরান ও লবণ দিয়ে চাল মিশিয়ে নাড়ুন। এবার মাঝারি আঁচে ঢেকে দিন। চালের সমান সমান পানি হয়ে এলে আঁচ একেবারে কমিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। ৩ বা ৪ মিনিট পর বা চাল ৮০ থেকে ৯০ ভাগ হয়ে এলে ঢাকনা খুলে বেরেস্তা, ভাজা কাজুবাদাম, কিশমিশ ও ১ কাপ আনার দানা দিয়ে আলতোভাবে নেড়ে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে অল্প আঁচে ১০ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকনা খুলে ওপর থেকে আনারস ও আপেলকুচি ছিটিয়ে ঢেকে ১০ মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে ১৫ মিনিট দমে রাখুন। তারপর গরম গরম পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/  


কাশ্মীরি পোলাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250