ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
আজ শনিবার (১৭ই জানুয়ারি) একে অপরের বিরুদ্ধে দাখিল করা দুটি আপিল আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে বিকেলে আদেশ ঘোষণা করা হয়।
ইসি হাসনাতের দাখিল করা আপিল মঞ্জুর করে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। মুন্সীর দাখিল করা আপিল খারিজ করে হাসনাতের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে কমিশন।
আপিল আবেদনে মনজুরুল আহসান মুন্সী অভিযোগ করেন, হাসনাত মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার আয়ের উৎস সঠিকভাবে উল্লেখ করেননি।
অন্যদিকে হাসনাত তার আপিলে অভিযোগ করেন, মনজুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
খবরটি শেয়ার করুন