সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নতুন বছরে কী সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। বলিউডের সিংহভাগ নায়িকার বেলায় চল্লিশ বছর যেন মামুলি ব্যাপার। এদের তালিকায় রয়েছেন এই সময়ের বলিউডের অন্যতম আলোচিত ও দর্শকপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। চল্লিশ পার করেও অনেক নায়িকা সগৌরবে কাজ করছেন। নতুন বছরেও ক্যাটরিনার জন্য রয়েছে সুখবর আর নিচ্ছেন প্রস্তুতিও।

বলিউড ইন্ডাস্ট্রিতে একসময় ব্যস্ততার কারণে তার শিডিউল পাওয়াই ছিল কঠিন। সেই ক্যাটরিনা এখন অনেকটাই আছেন বিরতিতে। সবশেষ ২০২৪ সালের ১২ই জানুয়ারি মুক্তি পায় তার ‘মেরি ক্রিসমাস’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে সুখের খবর হলো, বছরের শুরু থেকেই ব্যস্ততা শুরু হচ্ছে এই নায়িকার। শুরু হবে তার নতুন সিনেমার শুটিং। নাম এখনো ঠিক হয়নি। এটি পরিচালনা করবেন ভারতীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক রেমো ডি’সুজা। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ ও বরুণ ধাওয়ান।

আরও পড়ুন: মনের মতো পাত্র পেলে নতুন বছরে বিয়ে করবো : বাঁধন

এটি একটি ড্যান্স ড্রামা ফিল্ম। এর আগে একই ধাঁচের এবিসিডি, এবিসিডি২ ও স্ট্রিট ড্যান্সার শিরোনামে তিনটি সিনেমা নির্মাণ করেন রেমো। যার প্রতিটিতেই প্রধান চরিত্রে দেখা যায় বরুণ ও শ্রদ্ধা কাপুরকে। এবার এই নায়কের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা। যার শুটিংও শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি দেওয়া হবে। 

এসি/ আই.কে.জে/

ক্যাটরিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250