বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মুসলিম ছাত্রদের মূর্তির সামনে মাথা নোয়াতে বাধ্য করল হিন্দু চরমপন্থিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। কল্যাণ নামক মহারাষ্ট্রের একটি অঞ্চলে তিন মুসলিম ছাত্রকে জনসমক্ষে অপমানিত করা হয়েছে এবং একটি মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম (হাতজোড় করে মাথা নিচু) করতে বাধ্য করা হয়েছে।

সম্প্রতি নির্জন একটি শ্রেণীকক্ষে ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায় করার ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরই এমন ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) কাশ্মীর মিডিয়া সার্ভিস ও আমেরিকা ভিত্তিক মুসলিম নেটওয়ার্ক টিভি নিজ নিজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে অনুযায়ী, নির্জন একটি শ্রেণীকক্ষে নামাজ আদায় করার একটি ক্লিপ ভাইরাল হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা স্থানীয় আইডিয়াল কলেজে ঢুকে পড়ে এবং ছাত্রদের ক্ষমা চাইতে এবং ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করে। এ সময় পুলিশ সদস্যরা সেখানে নীরবে দাঁড়িয়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতঙ্কিত শিক্ষার্থীদের ঘিরে ধরে চরমপন্থি হিন্দুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে। এ সময় তাদেরকে হুমকি দেওয়া হয় এবং মূর্তির সামনে মাথানত করতে বাধ্য করা হয়।

স্থানীয় মুসলিমরা বলেছেন, এ ঘটনা বিজেপি-শাসিত রাজ্যগুলোতে হয়রানির একটি ক্রমবর্ধমান ধারাকে প্রতিফলিত করে। এসব রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কোনোরকম অভিযোগ ও বাছবিচার ছাড়াই নিপীড়ন চালাচ্ছে এবং পুলিশ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ছাত্রদের অভিভাবকরা কলেজ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, তারা জনতার চাপের কাছে নতি স্বীকার করেছে। পাশাপাশি যে ছেলেরাই অপমানিত হয়েছে, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 

তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহি এবং ক্যাম্পাসে মুসলিম ছাত্রদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন।

জে.এস/

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250