রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

যে কারণে মামলা খেলেন নয়নতারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ অভিনেত্রী নয়নতারা এবং তার স্বামীর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করলেন অভিনেতা ধানুশ। তিনি জানান, তার প্রযোজিত তামিল সিনেমা 'নানুম রাউডি ধান'র ভিডিও ক্লিপ তাকে না জানিয়ে ‘বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামে নেটফ্লিক্সের মুক্তিপ্রাপ্ত একটি ডকুড্রামায় ব্যবহার করেছেন নয়নতারা এবং তার স্বামী।

যার ব্যাপ্তি মাত্র ৩ সেকেন্ড। ধানুশ এর আগে নয়নতারাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে বলা ছিল, এটি ব্যবহারের জন্য ১০ কোটি টাকা ভিজ্যুয়াল কপিরাইট মালিক হিসেবে তিনি দাবি করেন।

আরও পড়ুন: পূর্ণিমার প্রথম স্বামীকে বিয়ে করলেন নায়িকা কেয়া

অন্যদিকে নয়নতারার অভিযোগ- ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালকের অনুমতি পেলেও বেকে বসেছেন ধানুশ। ডকুমেন্টারিতে ‘নানুম রাউডি ধান’র ক্লিপিংস ব্যবহার করার জন্য ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড থেকে একটি অনুমতিপত্র চাওয়া হয়েছে। কিন্তু দুই বছরেরও বেশি সময় ধরে বারবার অনুরোধ করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি।

তারপর একপ্রকার বাধ্য হয়েই ওই সিনেমার ভিডিও ক্লিপগুলি ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে। আর এরপরই ধানুশ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বসে। প্রযোজনা সংস্থা অভিনেত্রী এবং অন্যদের কাছে আইনি নোটিশ পাঠায়। নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

এসি/কেবি

নয়নতারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250