রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

হজ পালন করে শুকরিয়া আদায় সানিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা কিছুদিন আগে হজ পালনের ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি সেটা সম্পন্ন করেছেন। হজ করে খুশি তিনি।

রোববার (৭ই জুলাই) নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফ এবং মসজিদ-ই-নববীর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সানিয়া। পোস্টের ক্যাপশনে সৃষ্টিকর্তার নিকট আন্তরিক অনুভূতি প্রকাশ করে হজ পালনকে ‘জীবনের যাত্রা’ হিসেবেও উল্লেখ করেন গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা। 

সানিয়া আরও যুক্ত করেন ‘এটা এমন একটি জায়গা, যা প্রতিটি মুসলমানের হৃদয়ে গভীরভাবে গাঁথা। আমি আজীবন লালন করার মতো একটি সফর করেছি, এটা আমার শরীর এবং আত্মার জন্য এমন একটি অভিজ্ঞতা, যা আমি কল্পনাও করতে পারিনি। কোটি কোটিবার আলহামদুলিল্লাহ এবং সুবহানআল্লাহ।’

আরো পড়ুন : কোপার কোয়ার্টার ফাইনাল কবে, কখন, কোথায়, কার মুখোমুখি কে

কালো রঙয়ের কাবা ঘরে হাত রেখে একটি ছবি দিয়ে তিনি পোস্টটির সূচনা করেন। আরেকটি ছবিতে ফুটে উঠেছে মক্কা গ্র্যান্ড মসজিদের পুরো প্রাঙ্গণ। যেখানে পবিত্র কাবা শরিফকে প্রদক্ষিণ করতে দেখা গেছে হজ্ব করতে আসা হাজার হাজার মুসলিমকে।

এছাড়াও, সানিয়া তার বাবা ও বোনের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন।

এর আগে হজ পালনের ঘোষণা দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত ও সৌভাগ্যবান যে এবার পবিত্র হজে সামিল হওয়ার মতো দারুণ একটি সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা অর্জনে আমি প্রস্তুত, আমার যে কোনো ধরনের অপরাধ বা ভুল আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক পুনর্জীবন লাভের এমন সুযোগ (হজ পালনে) পাওয়ায় আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আল্লাহ আমার সব প্রার্থনা কবুল করুন এবং তার পথে অবিচল রাখুন।’

এস/ আই.কে.জে/

 

টেনিস পবিত্র কাবা শরিফ সানিয়া মির্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250