মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

গরমে দই খেলে কি শরীর ঠান্ডা থাকে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই গরমে পেট ঠান্ডা রাখতে দই বা লাচ্ছি খান। পেট ঠান্ডা রাখতে ও খাবার হজম করতে দই খুবই উপকারী, এ বিষয়ে কমবেশি সবাই জানেন। তবে গরমে দই খাওয়া কতটা স্বাস্থ্যকর? গরমে দই খেলে কি শরীর ঠান্ডা থাকে? এতে শরীরের উপকার হয় না ক্ষতি? চলুন জেনে নেওয়া যাক-

জানলে অবাক হবেন, খাবার দ্রুত হজম করতে সাহায্য করে টকদই। এর মধ্যে আছে প্রচুর প্রোবায়োটিক। এগুলো পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোর মতোই পুষ্টিগুণে ভরপুর। এর ফলে খাবার দ্রুত হজম হয়।

এছাড়া দইয়ের মধ্যে বেশ কয়েকটি মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। এই তালিকায় আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ও বেশ কয়েকটি ভিটামিন। এগুলি শরীরে পুষ্টি জোগায়।

দই খেলে রাতে ভালো ঘুম হয় কারণ এর মধ্যে আছে ক্যালসিয়াম ভিটামিন বি৫ ভিটামিন বি১২ ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো অনিদ্রার সমস্যা দূর করে।

এমনকি টকদই ত্বকের জন্যও উপকারী। কারণ এর মধ্যে ভিটামিনের পরিমাণ বেশি। এছাড়া দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে। যা ত্বকের সমস্যা দূর করে।

আরো পড়ুন : খাবার খেতে খেতে পানি পান করা কি ঠিক?

গরমে দই খেলে কী হয়?

দই শরীরের একাধিক উপকারে লাগলেও এটি পেট ঠান্ডা করে না। বরং গরম করে দেয়। কারণ পেটের মধ্যে উষ্ণতা শরীরের বাইরের দিকের থেকে বেশি থাকে।

এই অবস্থায় পেটের মধ্যে দই পড়লে সন্ধান অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়া শুরু হয়। এর ফলে পেট আরও গরম হয়ে যায়। তাই গরমকালে দই খেলেও বুঝেশুনে খাওয়াই ভাল। নয়তো অতিরিক্ত পেট গরম থেকে শরীর খারাপ লাগতে পারে।

দইয়ের বদলে পেট ঠান্ডা রাখতে খেতে পারেন তরমুজ ও শশা। পেট ঠান্ডা রাখার জন্য দইয়ের বদলে বেছে নিতে পারেন তরমুজ। খাওয়ার পরেই এটি পাতে রাখুন। তরমুজ পেট ঠান্ডা রাখার পাশাপাশি হাইড্রেট করে।

শশাও একইভাবে পেট ঠান্ডা করে। কারণ শশার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। এটি ডিহাইড্রেশনের ভয়ও দূর করে।

সূত্র: এবিপি নিউজ

এস/  আই.কে.জে


উপকারী দই ডিহাইড্রেশন ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250